'কণ্টক' বানানে মূর্ধন্য-ণ হয়, কারণ-
উত্তর: ট মূর্ধন্য ধ্বনি
জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
উত্তর: ঝরাপালক
'নন্দিনী' কোন নাটকের চরিত্র?
উত্তর: রক্তকরবী
প্রমিত বানান কোনটি?
উত্তর: মরুভূমি
ছড়ার ছন্দ কোনটি?
উত্তর: স্বরবৃত্ত
বাংলায় অব্যয়ীভাব সমাসের প্রয়োজন নেই, কেননা-
উত্তর: এসব উদাহরণ উপসর্গের মাধ্যমে গঠিত
দৌলত কাজীর 'সতীময়না-লোরচন্দ্রানী' কাব্যের অসম্পূর্ণ অংশ কোন কবি সম্পন্ন করেন?
উত্তর: আলাওল
স্বরধ্বনির বৈশিষ্ট্য নয় কোনটি?
উত্তর: যুক্তবর্ণ গঠন করে
বাংলা ভাষায় প্রথম সনেট লেখা হয়-
উত্তর: উনিশ শতকে
ব্রাহ্মীলিপি সম্পর্কে কোন তথ্যটি ঠিক নয়?
উত্তর: যুক্তবর্ণ একটি ধ্বনির প্রতিনিধিত্ব করে
'ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি'- এখানে 'রাজি' ব্যবহার হয়েছে কোন কারণে?
উত্তর: রতনের বহুবচন বোঝাতে
'আলমারি' শব্দটি কোন ভাষা থেকে রূপান্তরের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে?
উত্তর: পর্তুগিজ